পূর্ব মেদিনীপুরে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু - The News Lion

পূর্ব মেদিনীপুরে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু




দি নিউজ লায়ন ;  পূর্বমেদিনীপুরে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হল।  ভগবানপুর থানা এলাকায় আসামী ও পুলিশ ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার ধারে। এই ঘটনায় পুলিশ কর্মীরা তেমন আহত না হলেও গুরুতর আহত এক আসামি। এই ঘটনায় গভীর রাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 


শনিবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই প্রচন্ড শব্দ শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা। পুরুষ ও মহিলা পুলিশকর্মী মিলিয়ে বেশ কয়েকজনকে গাড়ি থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পুলিশ গাড়ি থেকে উদ্ধার করা হয় আরো এক ব্যক্তিকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তির নাম কার্তিক ঘোড়ই, গোয়ালাপুকুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ওই আসামিকেই ধরে নিয়ে আসছিল পুলিশ।


 গোয়ালাপুকুর থেকে ভগবানপুর যাওয়ার রাস্তায় জলিবাড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মীদের গাড়িটি রাস্তার ধারে জলা জায়গায় উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আহত আসামিকে ভগবানপুর হাসপাতালে ভর্তি করে। অন‍্যদিকে, বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব‍্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর মোহনপুর হাইস্কুল সংলগ্ন এলাকায়। মৃত বাইক চালক তপন দাস (৩২)। 


তার বাড়ী ভগবানপুর থানার পূর্ববাড় গ্রামে। বাইকে করে বাড়ি ফেরার পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি, কাঁথি শহরের পথ দুর্ঘটনা মৃত্যু বাইক চালক। কাঁথি শহর থেকে এগরা গামী রাস্তায় রেলক্রসিং কাছে লরি ও বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর।  মৃত নিমাই দাস (৩৫)। তার বাড়ী কাঁথি থানার সাতমাইল এলাকায়।এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.